ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই : প্রেস সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৭৬ বার
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। এ সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে।
গতকাল সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সঙ্গে ছিলেন।শফিকুল আলম আরো বলেন, ‘এরই মধ্যে সারা দেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে।

কোনো কোনো মিডিয়া টক শো গরম করার জন্য কাউকে কাউকে ডেকে এনে মিথ্যাচার করছে। মিথ্যা বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।’ প্রেসসচিব স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মাঠ পর্যায়ের সাংবাদিকদের ন্যায্যতা আদায় করতে স্ট্রাইক করা প্রয়োজন। সম্পাদকরা জাতির উদ্দেশে জ্ঞান দেন, কিন্তু জেলা পর্যায়ে কর্মীদের শুধু কার্ড ধরিয়ে দেন।
মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করলে তিনি তা গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টাকে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে তিনি শহরের মগড়া নদীর পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ

নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই : প্রেস সচিব

আপডেট টাইম : ১১:৩৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫