ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

দুই দিনের সফরে আজ পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শনিবার দুদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। শেখ হাসিনা সরকার পতনের পর এটি তার প্রথম এবং রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর পঞ্চমবার নিজ জেলায় সফর। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

রাষ্ট্রপতির প্রটোকল সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি শনিবার সকালে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবেন এবং পাবনা সার্কিট হাউসে বিশ্রাম নেবেন। পরে দুপুরে পাবনার কেন্দ্রীয় আরিফপুর গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে গোরস্তান মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করবেন। তার পরে সার্কিট হাউসে ফিরে বিশ্রাম শেষে সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক (সাবেক জুবিলী ট্যাঙ্ক) সংলগ্ন নিজ বাড়িতে যাবেন।

পরে সার্কিট হাউসে বন্ধু ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার পর সার্কিট হাউসে রাতযাপন করবেন। পরদিন রবিবার রাষ্ট্রপতি ঢাকায় বঙ্গভবনে ফিরে যাবেন।

মো. সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা পাবনায়। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা আমিন উদ্দিন আইন কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি পাবনায় রাজনীতি ছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকসহ

নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় তিনি সাংবাদিকতাও করতেন। তিনি ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দিনের সফরে আজ পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:২৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫