ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

গণমাধ্যমে দ্বিতীয় ও তৃতীয় স্তরের কর্মীরা মূলত আ.লীগের অনুসারী: মাহফুজ আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৮৭ বার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, দেশের মিডিয়াতে এখনো আ.লীগের লোকজন প্রভাব বিস্তার করছে।

তিনি বলেন, গণমাধ্যমে দ্বিতীয় ও তৃতীয় স্তরের অধিকাংশ কর্মী আ.লীগের অনুসারী এবং তারা বিভিন্নভাবে দেশের অস্থিতিশীলতার চেষ্টা চালাচ্ছে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা মাহফুজ আলম জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের স্বার্থে তারা মিডিয়ায় আসার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আগামী ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিনি আরও বলেন, পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায়িত্ব থেকে এই প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখবে। জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “আপনারা চেতনা ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’।

তবে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজই বড় হয়ে উঠুক; নিজের পরিচয় নয়। পেশাগত দায়িত্বে সত্য, দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় কাজ করুন।”

সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হক সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক, উপপরিচালক সুমনা পারভীন ও অন্যান্য কর্মকর্তা। প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

গণমাধ্যমে দ্বিতীয় ও তৃতীয় স্তরের কর্মীরা মূলত আ.লীগের অনুসারী: মাহফুজ আলম

আপডেট টাইম : ১০:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫