ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোন আসনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১০১ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে।সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি ৬৩টি আসনে। যদিও এই প্রার্থীরা চূড়ান্ত নন এবং প্রয়োজনে যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

বিএনপির সূত্রে জানা গেছে, ৩০০ আসনের মধ্যে কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে।

ঘোষিত প্রার্থী তালিকায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়া বিএনপির শীর্ষস্থানীয় সব নেতাই রয়েছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে। থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন ঠাকুরগাঁও-১ থেকে। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-২, ড. আব্দুল মঈন খান নরসিংদী-২, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, মির্জা আব্বাস ঢাকা-৮, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা-৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে লড়বেন।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-১ আসনে লড়বেন।

এছাড়া রাজশাহী-২ থেকে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৫ থেকে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-২ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাগুরা-২ থেকে নিতাই রায় চৌধুরী, বরিশাল-৫ আসনে মো. মজিবুর রহমান সরওয়ার, জামালপুর-১ এম রশিদুজ্জামান মিল্লাত, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, ঢাকা-২ আমান উল্লাহ আমান, চাঁদপুর-১ আ.ন.ম. এহছানুল হক মিলন, নোয়াখালী-২ জয়নাল আবদিন ফারুক, নোয়াখালী-৩ মো. বরকত উল্লাহ বুলু ও লক্ষ্মীপুর-৩ আসনে শহীন উদ্দিন চৌধুরী এ্যানি লড়াই করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম

বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোন আসনে

আপডেট টাইম : ১১:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫