ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

নতুন আরও ৫ পণ্য যুক্ত হচ্ছে টিসিবির তালিকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৭৪ বার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত করা হচ্ছে। চট্টগ্রামে নিম্নবিত্ত মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ। এসব পণ্যের মধ্যে রয়েছে- চা পাতা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।

রবিবার (২ নভেম্বর) টিসিবির চট্টগ্রাম কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে সন্ধ্যা পর্যন্ত টিসিবির কার্যালয়ে এসব পণ্য সরবরাহ করা হয়নি।

সংশ্লিষ্টরা জানান, চলতি সপ্তাহের শেষদিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে এ পণ্য বিতরণ শুরু হবে। এবারও নগরীর কার্ডধারীদের প্যাকেজের মধ্যে চাল, মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি দেওয়া হবে। তবে উপজেলা পর্যায়ে ৫০ হাজার স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার পাইলট কর্মসূচির আওতায় আগের প্যাকেজের সঙ্গে (চাল, ডাল, তেল ও চিনি) নতুন করে চা পাতা, লবণ, লাক্স সাবান, কাপড় ধোয়ার সাবান ও ডিটারজেন্ট পাউডার পাবেন।

চট্টগ্রাম মহানগরীর জন্য টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি। এর মধ্যে এখন পর্যন্ত ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ পেয়েছে মাত্র ৬০ হাজার পরিবার। ১৫ উপজেলা পর্যায়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৫ হাজার। এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ পেয়েছে ১ লাখ ৬০ হাজার।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ডিলারের কাছে তাদের কার্ড প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকা দামে ১ কেজি চিনি নিতে পারবেন। এই চারটি প্যাকেজের মূল্য ৫৪০ টাকা।

উপজেলা পর্যায়ে যারা চা পাতা, লবণ, লাক্স সাবান, কাপড়ের সাবান ও ডিটারজেন্ট পাউডার পাবেন তাদের ক্ষেত্রে আগের প্যাকেজ মূল্যের সঙ্গে এই ৫টি পণ্যের দাম যুক্ত হবে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান মো. শফিকুল ইসলাম জানান, টিসিবির পণ্যে ৫ নতুন পণ্য যুক্ত হচ্ছে। তবে এখনো পর্যন্ত সরবরাহ পাইনি। ৭ নভেম্বরের মধ্যে নতুন পণ্য পেতে পারি। পেলেই শুরু হবে এসব পণ্য বিতরণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

নতুন আরও ৫ পণ্য যুক্ত হচ্ছে টিসিবির তালিকায়

আপডেট টাইম : ১১:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫