ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ টেকসই জ্বালানি উদ্ভাবনে প্রতিযোগিতার আয়োজন, যারা অংশ নিতে পারবেন ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে মনিরুলসহ চারজনের সাড়ে ১৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হাঁটুব্যথা যে কারণে হয় এবং এ রোগের সঠিক চিকিৎসাপদ্ধতি সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে: আইজিপি মিষ্টির আসনে ৭০টি ফরম বিক্রি করল বিএনপি ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনের আহ্বান বিরোধীদলীয় নেতার ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

ভৌগোলিক বাস্তবতায় সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৮১ বার

বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে দেশের সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার আশা প্রকাশ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ভৌগোলিক বাস্তবতায় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে গণপ্রতিরক্ষার ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।

রোববার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, ‘আমাদের তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়লে যাদের ক্ষতি, যারা আর আমাদের গোলামির শিকল পরিয়ে রাখতে পারবে না, তাদের দিক থেকে প্রপাগান্ডা শুরু হয়ে গেছে। সিস্টেমের ভেতরে থাকা গোলাম এজেন্টদের দিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্প নিতে পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে ৮ মাস+ লেগে গেছে প্রকল্প পাশ করাতেই। এখন যখন বাস্তবায়নের পথে তখন এদের পত্রিকাগুলো ন্যারেটিভ নির্মাণ শুরু করে দিয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘আমাদের বিএনসিসির ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে থেকে অ্যাডভান্স প্রশিক্ষণ পান। আমি নিজেও সেই প্রশিক্ষণ নিয়েছি। ভবিষ্যতে এ প্রশিক্ষণ আরও অ্যাডভান্স এবং বড় পরিসরে করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘কখনো আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব ইনশাআল্লাহ। আমাদের ভৌগোলিক বাস্তবতায় সত্যিকার অর্থেই সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে গণপ্রতিরক্ষার ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

ভৌগোলিক বাস্তবতায় সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই

আপডেট টাইম : ০৭:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫