অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে। দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের হাওয়া লেগেছে। গ্রামে-গঞ্জে উন্নয়নের পাশাপাশি শিক্ষার হার বেড়েছে। মেয়েরা পড়াশুনায় আগ্রহী হচ্ছে। উন্নয়নের এই ধারাকে আরও সামনের দিকে নিতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন দেশ। তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে।
তিনি শনিবার দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ ব্যাংকারদের সফটওয়ার উন্নয়নে ১ দিনের অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় কথাগুলো বলেন।
টিএমএসএস আইটি সেক্টরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক কাজি ছায়দুর রহমান, বগুড়া অঞ্চলের কর কমিশনার বদিউল আলম, সাবেক সচিব নজরুল ইসলাম খান প্রমুখ।
Reporter Name 
























