ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৮৫ বার

অবৈধ ও অনিয়মিতভাবে লিবিয়ায় থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরো ৩১০ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। লিবিয়ার সরকারের সহায়তায় তাদের ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই প্রত্যাবাসিতদের মধ্যে কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার হয়ে উদ্ধার হওয়ার পর দেশে ফিরেছেন। তবে, যারা ফিরে এসেছেন বেশিরভাগই অবৈধভাবে সেখানে বসবাস করতেন।

দূতাবাস জানায়, চার্টার ফ্লাইটে দুজন নারীসহ দেশটির মিসরাতা শহর থেকে ২১১ জন ও ত্রিপলী থেকে ৯৯ জন অভিবাসী দেশে ফিরেন। এ নিয়ে একই প্রক্রিয়ায় চলতি মাসে মোট তিনটি ফ্লাইটে ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গত দুই বছরে দেশটি থেকে ৭ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন এবং দূতাবাস তাদেরও দ্রুত দেশে পাঠাতে কাজ করছে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান।

তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা, পরিবারের পাশে থাকা এবং স্থানীয় পর্যায়ে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার জন্য তাদের প্রতি অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি

আপডেট টাইম : ০৬:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫