ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

ঘর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৪১ বার

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে মা ও ১৬ মাসের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকালে ফটিকছড়ি পৌর সদরের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পশ্চিম পাশে কামাল ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন- আফরোজা আফরিন (২৭) ও ১৬ মাসের মেয়ে আতকিয়া আয়েশা। আফরোজা উত্তর ধুরং এলাকার এনজিও কর্মকর্তা আনোয়ার হোসেন বিপলুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের অন্য সদস্যদের জন্য নাস্তা প্রস্তুত করে নিজের কক্ষে প্রবেশ করেন আফরোজা। পরে দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা দরজা খুলতে ব্যর্থ হলে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

মৃতের শ্বশুর কামাল হোসেন জানান, আমার ছেলের স্ত্রীর মানসিক সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েছি। হয়তো মানসিক রোগের কারণেই আত্মহত্যা করেছে। দীর্ঘ সময় দরজা না খোলায় আমরা পুলিশে খবর দিই।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, ৯৯৯ নাম্বারে খবরে পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

ঘর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫