ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৫১ বার
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের কবরস্থানে গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে কঙ্কালগুলো চুরি হলেও বিষয়টি অনেকটা গোপন ছিল। আজ বুধবার (২২ অক্টোবর) বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে বিপুলসংখ্যক লোকজন ও স্বজনরা কবরস্থানে ভিড় করছেন।

স্থানীয় স্কুল শিক্ষক সানোয়ার হোসেন বলেন, ‘এক থেকে দেড় বছর আগের ১৬টি কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।

চোর চক্রের কারো পরিচয় শনাক্ত হয়নি। তবে কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করার পর চোরেরা তাদের ব্যবহৃত ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্রপাতি রেখে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার বলেন, ‘গত সোমবার অমাবস্যার রাতের কোনো এক সময় কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।

গতকাল মঙ্গলবার ভোরে বিষয়টি মুসল্লি ও স্বজনদের মাধ্যমে জানাজানি হয়। ওইসব কবর খেয়াল করলে দেখা যায়—মাথা থেকে কোমড় পর্যন্ত কঙ্কাল চুরি হয়েছে। খুঁড়ে রাখা কবরগুলো নতুন করে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, ‘এ ঘটনায় আজ বুধবার বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

আপডেট টাইম : ০৬:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫