ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক আগুনেই গেলো ১৬ প্রাণ, আগের আগুনের পরেও টনক নড়েনি সরকারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১১২ বার

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার একটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এ বিমানবন্দরের প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় থাকার কথা। কিন্তু বিমানবন্দরের অত্যন্ত স্পর্শকাতর জায়গা কার্গো ভিলেজের অগ্নিকা-ের সময় ও আগের সিসিটিভির ফুটেজ খুঁজে পাচ্ছে না গোয়েন্দারা। একই সাথে বিমান বন্দরে ফায়ার সার্ভিসের ষ্টেশন থাকার পরেও আগুন লাগার সাথে সাথেই কেন আগুন নেভানোর চেষ্টা করা হয়নি তা নিয়েও সঠিক কোন উত্তর দিতে পারছেন না দায়িত্বশীলরা। বিমান বন্দরের ফায়ার স্টেশন পরিচালিত হয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মাধ্যমে। কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকা-ের তিন দিন পার হলেও এখনো উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত সিএনএফ এজেন্ট ও আমদানিকারকরা। আগুনে কোটি কোটি টাকার পণ্য পুড়ে যাওয়ায় ব্যবসায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের ঘটনাস্থলে তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। সোমবার কার্গো ভিলেজে অগ্নিকা-ের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকা- তদন্তে গঠিত অন্যান্য তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কাজ শুরু করেছেন। এর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে বহুদিন ধরেই অভিযোগ ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বিপুল পরিমাণ দাহ্য পণ্য সংরক্ষণের পরও এখানে জরুরি ফায়ার এক্সটিংগুইশার, হাইড্রেন্ট বা প্রশিক্ষিত কর্মী ছিল না। ২০১৩ সালেও একই স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছিল। তখন দ্রুত পদক্ষেপ নেওয়ায় ক্ষয়ক্ষতি সীমিত ছিল। কিন্তু এ থেকেও কোন বাড়তি সতর্কতা নেয়া হয়নি সরকারের পক্ষ থেকে।

সরেজমিনে দেখা যায়, কার্গো ভিলেজের পুড়ে যাওয়া ভবন থেকে আর ধোঁয়া উঠছে না। ভবনের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ি মোতায়েন রয়েছে এবং কয়েকজন কর্মী ভেতরে কাজ করছেন। পুরো এলাকা পুলিশ ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় ঘেরা। কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ভবনের সামনে ফুটপাতে অবস্থান করছেন বিভিন্ন সিএনএফ এজেন্ট ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের কর্মীরা। রোববারের তুলনায় সোমবার উপস্থিতি কিছুটা কম হলেও তাদের মুখে হতাশা স্পষ্ট। তারা এখনো ভাবছেন, কীভাবে ক্ষতিপূরণ পাবেন এবং নতুন করে আগত শিপমেন্টগুলো কীভাবে নিরাপদে সরানো যাবে। সিএনএফ এজেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা শুধু বর্তমান ক্ষতির কথা ভাবছে না, ভবিষ্যতেও এই আগুনের প্রভাব থাকবে। সরকার যদি আর্থিক সহায়তা দেয়, তাহলে হয়ত ব্যবসা স্বাভাবিকভাবে চালাতে পারবেন বলে জানান তারা।

এ বিষয়ে টেলি বাংলাদেশ নামের সিএনএফ এজেন্ট প্রতিষ্ঠানের মালিক নাসির উদ্দিন বলেন, ভারত ও চায়না থেকে আমরা গার্মেন্টস শিল্পের জন্য সুতা নিয়ে আসি। আগুনে আমাদের ৪৫টি শিপমেন্ট পুড়ে গেছে, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এর বেশিরভাগই স্যাম্পল ছিল। গার্মেন্টস শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ায় রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে। কারণ এসব কাঁচামাল দেশের বাজারে বিক্রি করা হয় না- বিভিন্ন পোশাক কারখানা এগুলো দিয়ে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা দাবি করে তিনি বলেন, আমরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি। পাশাপাশি দ্রুত একটি কার্গো ভিলেজের বিকল্প সংরক্ষণাগার তৈরিরও অনুরোধ করেছি, যেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকবে।

নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন: রয়্যাল ক্লিয়ারিং হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মালামালের অবস্থা নিশ্চিত করা যাচ্ছে না। কারণ সংশ্লিষ্ট সব নথি ও তথ্যসংগ্রহ ব্যবস্থা পুড়ে গেছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এটি দেশের সবচেয়ে সংবেদনশীল এলাকা। এখান থেকে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। অথচ এমন স্থানে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় এতটা অবহেলা অগ্রহণযোগ্য। ক্ষতিগ্রস্তরা বলছেন, অগ্নিকা-ের শুরুতে দ্রুত পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতি অনেকটা এড়ানো যেত। তৌফিক আহমেদ নামে আরেক ক্ষতিগ্রস্ত এজেন্ট বলেন, আগুন প্রথমে ছোট ছিল, কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে কেমিক্যালের অংশে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মনে হচ্ছে ওয়্যারহাউসে কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

পুরোনো ঘটনার পুনরাবৃত্তি: ২০১৩ সালেও একই স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছিল। তখন দ্রুত পদক্ষেপ নেওয়ায় ক্ষয়ক্ষতি সীমিত ছিল। পুরোনো কর্মীরা বলছেন, আগের ঘটনার পর নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তা বাস্তবে করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুরোনো কর্মচারী বলেন, তখনও ক্ষতি হয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি ভয়াবহ। তখন সর্বোচ্চ ৩০ মিনিটের মতো আগুন ছিল। সময় মত বুঝতে পারা এবং কার্যকরী ব্যবস্থা নেওয়ার কারণে তখন এতো ক্ষতি হয়নি। কিন্তু এবার দুদিন লেগে গেল।

দীর্ঘমেয়াদে প্রভাব: অগ্নিকা-ে শুধু পণ্য নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো সিএন্ডএফ কর্মীর জীবিকা। এই খাতে প্রায় ৪০ হাজার মানুষ দৈনিক ভিত্তিতে কাজ করেন। কাজ বন্ধ থাকলে আয়ও বন্ধ। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, তদন্ত ও পুনর্গঠন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থবির হয়ে পড়বে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই এখন ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তবে কেউই নিশ্চিত করে বলতে পারছেন না, কতটুকু ক্ষতিপূরণ পাওয়া যাবে। কেপিআইভুক্ত ও অত্যন্ত স্পর্শকাতর এই স্থানের আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণে দীর্ঘ সময় লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সাধারণ আগুনের সঙ্গে এই আগুনের পার্থক্য আছে। সাধারণত যে কক্ষে আগুন লাগে, সেই কক্ষের দরজা ভেঙে ফেললেই গোটা রুমের আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হয়। আর এখানে একটি রুমের মধ্যে শতশত কক্ষ ছিল। আমদানিকৃত পণ্যের যে গোডাউনে আগুন লেগেছে, সেখানে গ্রিল দিয়ে অসংখ্য প্রকোষ্ঠ তৈরি করা হয়েছে। প্রকোষ্ঠের একটি গ্রিল ভাঙার পর দেখা যায় দুই ফুট দূরেই আরেকটি গ্রিল। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমানবন্দর এলাকায় আমাদের নিজস্ব ফায়ার স্টেশন নেই। সেখানকার ফায়ার স্টেশন পরিচালিত হয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মাধ্যমে। শুরুতে তারা চেষ্টা করেছে। তারা ব্যর্থ হওয়ার পর আমাদের জানিয়েছে। তাই ঘটনাস্থলে পৌঁছতে আমাদের সময় লেগেছে। আমরা যে সময়ে গিয়েছি, সেই সময়ে গিয়ে অনুমান করা কঠিন যে কীভাবে আগুন লেগেছে। কারণ, ওই সময় কোয়ার্টার কিলোমিটারজুড়ে আগুন জ্বলছিল।

একটি গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, সম্প্রতি যে কয়েকটি আলোচিত অগ্নিকা- ঘটেছে, সেগুলোর কোনোটিতেই এখনো নাশকতার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন মহল থেকে নাশকতার অভিযোগ আছে। তা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, তথ্যপ্রমাণ সংগ্রহ শেষে শিগগিরই সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে পারব। এছাড়া প্রতিনিয়ত যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করছি, সেগুলো সময়ে সময়ে সরকারকে অবগত করছি। উল্লেখ্য, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কুরিয়ার ইউনিটে আগুনের সূত্রপাত হয়। বিমানবাহিনীর ফায়ার ইউনিটসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৩৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে ২৭ ঘন্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক আগুনেই গেলো ১৬ প্রাণ, আগের আগুনের পরেও টনক নড়েনি সরকারের

আপডেট টাইম : ১০:০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫