ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নিখোঁজের ২০ ঘণ্টা পর ভেসে উঠল শিশু ইত্তেফার লাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১০৬ বার

ঢাকার দোহারে বান্ধবীদের সঙ্গে গোসলে গিয়ে খালের পানিতে ডুবে নিখোঁজের ২০ ঘণ্টা পর ভেসে উঠল শিশু ইত্তেফার লাশ। রোববার (১৯ অক্টোবর) সকাল ৯টায় চর পুরুলিয়া খালের চারঘাটা এলাকায় ইত্তেফার লাশটি ভেসে উঠে।

ইত্তেফা চর পুরুলিয়া এলাকার ইসলাম শিকদারের ছোট মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ইত্তেফার মা (বাবার ২য় স্ত্রী) নিষেধ করার পরও শনিবার ১৮ অক্টোবর দুপুর ১টার দিকে ইত্তেফা এবং তার বান্ধবী মারুফা ও রাইসা তিনজনে মিলে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে  হঠাৎ ইত্তেফা পানিতে তলিয়ে যায়। তখন বাঁচার জন্য মারুফার হাত ধরার চেষ্টা করলে মারুফাও পানিতে পড়ে যায়।

পাশ দিয়ে যাওয়া একটি জেলে নৌকা মারুফাকে টেনে তুলতে পারলেও তার আগেই গভীর পানিতে তলিয়ে যায় ইত্তেফা। পরে এলাকাবাসী ও ডুবুরি দল অনেক খোজাঁর পরও ইত্তেফাকে পাওয়া যায়নি।

রোববার সকাল ৯টার দিকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর চর পুরুলিয়া এলাকায় চারঘাটায় ইত্তেফার লাশটি এলাকাবাসী ভাসতে দেখে পরিবারকে খবর দেন।

ইত্তেফার সঙ্গে থাকা মারুফা জানায়, তারা কেউ সাঁতার জানত না। ইত্তেফা ডুবে যাওয়ার সময় তাকে হাত ধরে টান দিয়ে ছিল আর তাতে সেও পানিতে ডুবে যাচ্ছিল। ইত্তেফা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ইত্তেফার বান্ধবী মারুফা ৫ শ্রেণি এবং রাইসা ৩য় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা মনে করেন, নদী বা খালের পাশে বাড়ির অভিভাবকদের আরও সচেতন হতে হবে। যেসব বাচ্চারা সাঁতার জানে না তাদের নদী বা পুকুরে গোসলে না যেতে সচেতন করতে হবে। ইত্তেফার মতো যেন এমন অকালেই ঝরে না পড়ে কেউ। ইত্তেফার এমন মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

দোহার থানার ওসি হাসান আলী বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নিখোঁজের ২০ ঘণ্টা পর ভেসে উঠল শিশু ইত্তেফার লাশ

আপডেট টাইম : ০৫:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫