ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণ-অভ্যুত্থান থেকে ছিটকে গেছে : নাহিদ ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৫৩ বার
জুলাই সনদে যে দলগুলো স্বাক্ষর করেনি, তাদের ভিন্ন দাবি রয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা বা দাবিরও কোনো মিল নেই। জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে গতকালের অনুষ্ঠানে যায়নি। যারা গতকালের (শুক্রবার) অনুষ্ঠানে গিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে, তারা গণ-অভ্যুত্থান এবং জনগণ থেকে তারা ছিটকে গেছে।

শনিবার (১৮ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যদি এর কোনো আইনি ভিত্তি না হয়, তাহলে এর কোনো অর্থ তৈরি হবে না।

ফলে আমরা আনুষ্ঠানিকতায় অংশ নিইনি। যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কোনো আনুষ্ঠানিকতাও থাকবে না। এটি একটি গণপ্রতারণা এবং জাতির সঙ্গে একটি প্রহসন হবে। বাংলাদেশের ইতিহাস থেকে এ অভিজ্ঞতা আমরা দেখেছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণ-অভ্যুত্থান থেকে ছিটকে গেছে : নাহিদ ইসলাম

আপডেট টাইম : ০৬:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫