ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ব্যাংক খোলা আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৯৯ বার

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আজ শনিবার (১৮ অক্টোবর) খোলা থাকবে। হজ নিবন্ধনের অর্থ জমা দেয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগত আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত ব্যাংকে উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অর্থ গ্রহণের কার্যক্রম চালু রাখতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ গ্রহণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যে কারণে ব্যাংক খোলা আজ

আপডেট টাইম : ১১:০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫