ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সীমান্তে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৮৮ বার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় আফগান সীমান্তের কাছে একটি পাকিস্তানি সেনাক্যাম্পে আত্মঘাতী হামলায় ৭ সেনা ও তিন জন জঙ্গিসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ সেনা।

শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের মির আলী সেনা ক্যাম্পে হামলা হয়। মির আলী এলাকাটি আফগানিস্তানের সীমান্তবর্তী।

দক্ষিণ ওয়াজিরিস্তানের ৫ জন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। কর্মকর্তারা জানিয়েছেন, আজ স্থানীয় সময় দুপুরের দিকে বিস্ফোরকবাহী গাড়ি অতর্কিতে নিয়ে মীর আলী সেনা ক্যাম্পে ঢুকে পড়ে। ক্যাম্পে ঢোকার পর সেখান থেকে ২ জন সশস্ত্র যোদ্ধা বের হয়ে ক্যাম্পের ভিতরে ঢোকার চেষ্টা করার সময় পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়।

ঠিক সেই সময়েই বিস্ফোরিত হয় গাড়ির ভেতরে ফিট করে রাখা বোমাটি। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই গাড়ির চালক ও ৭ জন পাকিস্তানি সেনা, আহত হন আরও ১৩ জন।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত পিটিভি নিউজ এবং অন্যান্য সংবাদমাধ্যমেও খবরটি এসেছে, তবে সেখানে বলা হয়েছে— মির আলী সেনা ক্যাম্পে পাকিস্তানী সেনারা আফগান সন্ত্রাসীদের একটি আত্মঘাতী হামলা বানচাল করে দিয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সীমান্তে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

আপডেট টাইম : ০৭:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫