ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অপহরণের ১৬ ঘণ্টা পর শিশু উদ্ধার, নারীর মুখে চাঞ্চল্যকর তথ্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১২৫ বার

চট্টগ্রামের বাঁশখালীতে অপহরণের ১৬ ঘণ্টার পর পাঁচ মাস বয়সি শিশু আদিয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম রোবাইদা সুলতানা তানজু (২৮)। তিনি চন্দনাইশ উপজেলার মুরাদবাদ এলাকার বাসিন্দা নাজিম উদ্দীনের স্ত্রী।

পুলিশ জানায়, ১৩ অক্টোবর (সোমবার) দুপুরে বাঁশখালীর ছনুয়া এলাকায় প্রতিবেশী রিদুয়ান কৌশলে মনজুর আলমের পাঁচ মাস বয়সি ছেলে আদিয়াতকে অপহরণ করে। শিশুটির বাবা খোঁজাখুঁজির পর না পেয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ এলাকা থেকে চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় রোবাইদা সুলতানা তানজু নামে এক নারীকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিয়ে সন্ধ্যায় বাঁশখালী থানায় সাংবাদিকদের ব্রিফিং করেন

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ। ওসি সাইফুল ইসলামের জিজ্ঞাসাবাদে রোবাইদা সুলতানা তানজু পুলিশকে জানান, তিনি রিদুয়ান ও আলমগীরের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় শিশুটিকে ক্রয় করেছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও টিমওয়ার্কের মাধ্যমে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত রিদুয়ানসহ অন্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অপহরণের ১৬ ঘণ্টা পর শিশু উদ্ধার, নারীর মুখে চাঞ্চল্যকর তথ্য

আপডেট টাইম : ১১:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫