ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশে ফিরেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৮০ বার

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম–এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

ড. ইউনূস গত রবিবার (১২ অক্টোবর) বিকেলে রোমে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।

দুই দিনের এই সফরের মূল আকর্ষণ ছিল সোমবার আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অধিবেশন, যেখানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. ইউনূস। তিনি বৈশ্বিক দারিদ্র্য বিমোচন ও ক্ষুধা মোকাবিলায় ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

সফরকালে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোম সিটির মেয়রের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময়, সামাজিক ব্যবসার প্রসার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়।

কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক উপস্থিতি শক্তিশালী করেছে এবং বৈশ্বিক মঞ্চে দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশে ফিরেছেন

আপডেট টাইম : ১১:১৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫