ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোমে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫০ বার
ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদরদপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা এফএও সদর দপ্তরে পৌঁছালে সংস্থাটির মহাপরিচালক ড. কু ডংইউর প্রধান ফটকে এসে ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এফএও আয়োজিত বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রবিবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানের একটি ফ্লাইটে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকীবুল হক।

সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রোমে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা

আপডেট টাইম : ০৬:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫