ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা এখন গুলশানের ভোটার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫২ বার

ভোটার এলাকা স্থানান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া বর্তমান ঠিকানা মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স পালটে গুলশান-২ এর বাসার ঠিকানায় ভোটার এলাকা স্থানান্তর করেন তিনি। ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, ঠিকানা বদল হওয়ায় প্রধান উপদেষ্টাকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে হবে গুলশানের নির্ধারিত কেন্দ্রে।

মুহাম্মদ ইউনূসের ভোটার এলাকা স্থানান্তরের কাজ গত ফেব্রুয়ারিতে সম্পন্ন হয়। আট মাসের মাথায় রোববার তা সাংবাদিকরা জানতে পারেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। এ সময় নতুন ভোটার যুক্ত করার পাশাপাশি মৃতদের নাম বাদ দেওয়া এবং স্থানান্তরের আবেদন নেওয়া হয়। ইসি কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারিতে গুলশান থানা অফিসারের কাছে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন মুহাম্মদ ইউনূস। ১৭ ফেব্রুয়ারি ইসির এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর তা অনুমোদন করেন এবং পরদিনই তা সংশোধন করে তথ্য হালনাগাদ করা হয়।

বিষয়টি জানতে চেয়ে যোগাযোগ করা হলে এএসএম হুমায়ুন কবীরের মোবাইল বন্ধ পাওয়া যায়। আর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটার এলাকা সংশোধনের কাজটি নিয়ম অনুযায়ী আমার কাছে আসার কথা নয়। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

জানা যায়, মুহাম্মদ ইউনূস মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স, প্রধান কার্যালয়ের ঠিকানায় ভোটার হয়েছিলেন। তবে তার নতুন ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে পড়েছে। ভোটার হওয়ার সময় নাগরিকদের বর্তমান ঠিকানায় ভোটার হিসাবে তালিকাভুক্ত করা হয়। ভোটের সময় ওই ঠিকানা অনুযায়ী নির্ধরিত কেন্দ্রে ভোট দিতে পারেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

প্রধান উপদেষ্টা এখন গুলশানের ভোটার

আপডেট টাইম : ১০:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫