ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের নামে নতুন ফাঁদ, সতর্কতা জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৯৬ বার

বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ব্যবহার করে ভুয়া ঋণ অ্যাপ ও ওয়েবসাইট চালু করেছে একদল প্রতারক চক্র। এসব প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে জনসাধারণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে জানানো হয়, সম্প্রতি https://dbbloan.com এবং https://bdloan71.com নামের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে ভুয়া ঋণ প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত অ্যাপ ও ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীদের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। এতে আর্থিক প্রতারণা ও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হচ্ছে।

এসব ভুয়া ওয়েবসাইট বা অ্যাপে কোনো ধরনের তথ্য প্রদান, যোগাযোগ বা লেনদেন না করতে বাংলাদেশ ব্যাংক পরামর্শ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘পরিশোধ ও শিল্পনীতি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইনে বা অফলাইনে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।

এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জনসাধারণকে যেকোনো আর্থিক লেনদেনের আগে ভালোভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের নামে নতুন ফাঁদ, সতর্কতা জারি

আপডেট টাইম : ১১:২৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫