ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

মদনে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১১৮ বার

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে মদন বাজার এলাকার তার নিজ বাসা থেকে ফাহাদকে গ্রেপ্তার করা হয়।

ফাহাদ উপজেলা মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের সম্রাটের ছেলে। তারা দীর্ঘদিন ধরে পৌর সদরের মদন বাজার এলাকায় বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফাহাদ “বঙ্গ টাইমস” নামের একটি ফেসবুক আইডি খুলে সেখানে বিভিন্ন ধরনের সংবাদ উপস্থাপন করে আসছে। নিজেকে সম্পাদক দাবি করে তার ফেসবুক আইডির জন্য সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে।

“বঙ্গ টাইমস” আইডি দিয়ে সম্প্রতি হিন্দু ধর্মের দেবতার ছবি বাথরুমে ফেলে হারপিক ঢেলে ভিডিও প্রকাশ করে। বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে গতকাল রাত অভিযান চালিয়ে ফাহাদ কে আটক করে পুলিশ। এ ঘটনায় মদন থানার এস আই আব্দুল্লাহ আল রাহিদ বাদী হয়ে মঙ্গলবার ফাহাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ধারায় মামলা দায়ের করেন। তাকে আজ মঙ্গলবার নেত্রকোনা আদালতে পাঠায়।

মদন থানার ওসি শামসুল আলম শাহ জানান, হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

মদনে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫