ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

নেত্রকোনার মদনে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৬৯ বার

Oplus_16908288

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এমন ঘটনা ঘটেছে।

নিহত কৃষক তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা ও ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত। কৃষি জমিতে কাজের শ্রমিকের খুঁজে রবিবার সন্ধ্যায় রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন চৌধুরী। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন নামের এক ব্যাক্তির সাথে তর্ক হয়। এ ঘটনায় কয়েকজন মিলে কৃষক হারুন চৌধুরীকে মারধর করে। এ সময় হারুন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নিহতের ভাতিজা পলক চৌধুরী জানান, আমার চাচা শ্রমিকের খোঁজে আজ সন্ধ্যায় পাশের গ্রাম রুদ্রশ্রী যায়। এ সময় শাহাবুদ্দিন নামের এক ব্যাক্তি কয়েকজন লোকজন নিয়ে আমার চাচাকে মারধর করে। চাচাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েব হোসেন জানান, হারুন চৌধুরী নামের এক কৃষককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। মৃত ব্যাক্তির শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

মদন থানার ওসি শামসুল আলম শাহ জানান, একজন কৃষককে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনার মদনে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ১২:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫