ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি ৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ ফের আলোচনায় ৭০ অনুচ্ছেদ দেশের সব ব্যাংককে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক ক্রিশ্চিয়ানো রোনালদোর বিয়ের গুজবে আসল দম্পতির বিয়ে নিয়ে বিপাক ১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ের স্বাদে আপ্লুত কলম্বিয়া ও পার্শ্ববর্তী দেশে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

হামাসের জবাবের পর ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ইসরায়েল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৯১ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার জবাবে হামাসের প্রতিক্রিয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সব জিম্মির তাৎক্ষণিক মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল এখন প্রস্তুত।

এক বিবৃতিতে বলা হয়, আমরা যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নীতিমালা অনুযায়ী কাজ চালিয়ে যেতে প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করব।

তবে বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই আহ্বানের কোনো উল্লেখ ছিল না, যেখানে তিনি ইসরায়েলকে গাজার ওপর প্রাণঘাতী বোমাবর্ষণ ‘অবিলম্বে বন্ধ’ করার কথা বলেছিলেন। ট্রাম্প বলেছেন, ইসরায়েলি বন্দিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে এই পদক্ষেপ জরুরি।

এর আগে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু শর্তে সম্মত হতে রাজি হয়েছে হামাস। এর মধ্যে বন্দি মুক্তির বিষয়টিও রয়েছে। তবে নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয়গুলো এড়িয়ে গিয়ে সংগঠনটি বলেছে, এ নিয়ে আরো আলোচনা চালানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

হামাসের জবাবের পর ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ইসরায়েল

আপডেট টাইম : ১০:০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫