ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানি, উপজেলা জামায়াত আমির বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৮০ বার
নওগাঁ সদর উপজেলার এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে ছাত্রীদের যৌন হয়রানির দায়ে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এক জরুরি সভায় তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ‘নৈতিক স্খলনজনিত’ কারণে জেলা জামায়াত এ সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে মোনায়েম হোসাইনকে সদর উপজেলা চেয়ারম্যান পদে দেওয়া দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা জামায়াতের আমির খ. মো. আ. রাকিব বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি সংবাদমাধ্যমে ‘জামায়াত নেতার বিরুদ্ধে মাদরাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর বৃষ্টির দিনে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হইরানি করেন তিনি। ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি সহপাঠীদের জানালে আরো কয়েকজন একই ধরনের হয়রানির অভিযোগ করেন। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্তের ছবিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভ করেন।

এ নিয়ে ২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের অভিযোগের মুখোমুখি করা হলে অভিযুক্ত শিক্ষক কোনো সদুত্তর দিতে পারেননি। পুরো ঘটনার ১৩ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও এবং অভিযুক্তের স্বীকারোক্তিমূলক কল রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে, যেখানে তিনি দুঃখ প্রকাশ করেন।

জেলা জামায়াত আমির খ. মো. আ. রাকিব বলেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোনায়েম হোসাইনকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি মাদরাসার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও তদন্তে উঠে এসেছে, যা মাদরাসা কর্তৃপক্ষের বিবেচনার বিষয়।

তিনি আরো বলেন, ‘এই মুহূর্ত থেকে মাওলানা মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানি, উপজেলা জামায়াত আমির বহিষ্কার

আপডেট টাইম : ১১:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫