ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মোদিকে কড়া জবাব ওয়াইসির বিহারে কোনো বাংলাদেশি নেই শেখ হাসিনা ছাড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫১ বার

ভারতের আসন্ন বিহার নির্বাচন ঘিরে রাজনৈতিক তর্ক-বিতর্ক আরও উত্তপ্ত হচ্ছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের জবাব দিয়ে সরাসরি কটাক্ষ করেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
এক নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেন, বিহারে কংগ্রেস ও আরজেডি অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তার দাবি, এ ধরনের অনুপ্রবেশ ভারতের জন্য জনসংখ্যাগত সঙ্কট তৈরি করছে এবং নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়াচ্ছে।

জবাবে ওয়াইসি বলেন, মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি, বিহারে কোনো বাংলাদেশি নেই, শেখ হাসিনা ছাড়া। বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেব।
ওয়াইসির এই মন্তব্যে স্পষ্টতই ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে, যিনি গত বছর পদত্যাগের পর থেকে দিল্লিতে অবস্থান করছেন।

এদিকে, বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়েও বিতর্ক তীব্র হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, তালিকা শুদ্ধ করার প্রক্রিয়ায় কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধীদের অভিযোগ, এটি আসলে ভোট কেটে দেওয়ার একটি অজুহাত।
আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু এতদিন আপনারা কী করলেন? কেন্দ্রের ক্ষমতায় ১১ বছর, আর বিহারে আপনারাই ২০ বছর ধরে সরকারে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মোদিকে কড়া জবাব ওয়াইসির বিহারে কোনো বাংলাদেশি নেই শেখ হাসিনা ছাড়া

আপডেট টাইম : ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫