ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০১৬
  • ৩৯১ বার

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করবে বিএনপি। আজ সকাল সোয়া ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেছেন।

এসময় তিনি বলেন, ‘এটি জাতীয় দিবস। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি। জনসমাবেশ সফল করতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন পুরোদমে প্রস্তুতি গ্রহণ করেছে।’

রিজভী

আরও বলেন, ‘সোহরাওয়ার্দীতে অনুমতি না পাওয়ায় নয়াপল্টনে অনুমতি চেয়েছি। সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি কেন দেয়া হয়নি জানতে পারিনি। নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছি, সেটাও সিল সাপ্পরসহ মিডিয়ার সামনে দেখিয়েছি। তবে পুলিশের ভিভ্রান্তিমূলক কথা জনগণকে হতবাক করেছে।’

৮ নভেম্বর অনুমতি পাওয়া যাবে এ আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের, দলের নয়। দানবের মতো আচরণ করলে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে না।’

সংবাদ সম্মেলনে রিজভি জানান, ওই দিন সকাল ১০টায় জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি চেয়ারপারসন দলের নেতাকর্মীদের নিয়ে পুস্পস্তবক অর্পন করবেন। এছাড়া দেশব্যাপী সব ইউনিটে কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

আপডেট টাইম : ১১:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০১৬