ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও তিন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭ বার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, বতসোয়ানা ও আলবেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে দ্বিপাক্ষিক আগামীকাল সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, অধ্যাপক ইউনূস দুপুর ১২টা ৪৫ মিনিটে বতসোয়ানার প্রেসিডেন্ট ডুমা গিডিওন বোকোর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া দুপুর ১টায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তরের আয়োজনে ‘আমাদের অভিন্ন মানবতার মূল-সকলের জন্যে সর্বত্র মানবাধিকার’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাকে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ড. ইউনূস বিকেল ৫টায় আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজের সঙ্গে বৈঠক করবেন।

শ্রমিক অধিকার বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেওয়ার পর তিনি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আরও তিন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫