ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২ বার

বান্দরাবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে পাচারকালে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের পশ্চিমকূল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ আলম (৩০) উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের মো. নুরুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়।একপর্যায়ে মিয়ানমার থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটিতে ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।

বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

আপডেট টাইম : ০৫:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫