ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গাড়ি আটকে দিয়েছে নিউইয়র্কের পুলিশ! ট্রাম্পকে ফোন ক্ষুব্ধ ম্যাখোঁর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮ বার

দুজনেই প্রেসিডেন্ট। বন্ধুত্বও বেশ মধুর। তবে নিজের সুবিধার্থে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপাকে ফেললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে। জাতিসংঘের সভায় যাওয়ার পথে ট্রাম্পের কনভয় পাশ করাতে ম্যাখোঁর কনভয় আটকে দিল মার্কিন পুলিশ। এই ঘটনায় যারপরনাই বিরক্ত ফরাসী প্রেসিডেন্ট রাস্তা থেকেই ফোন করলেন ট্রাম্পকে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনার ভিডিও।

জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে নিউইয়র্কের রাস্তায়। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টের কনভয় যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়। ট্রাম্পের যাত্রাপথে সমস্যা এড়াতে অন্যান্য সমস্ত গাড়ি আটকে দেওয়া হয় মার্কিন পুলিশের তরফে। যার জেরে যানজটে আটকে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ। এই অবস্থায় গাড়ি থেকে নেমে পাশে থাকা এক কর্মকর্তাকে তিনি বলেন, ‘তার কনভয় ছেড়ে দেওয়ার জন্য। তবে ওই কর্মকর্তা তাতে রাজি হননি। ক্ষমা চেয়ে জানিয়ে দেন তিনি নিয়ম ভাঙতে পারবেন না।’

এই পরিস্থিতিতে পুলিশ কর্মকর্তাকে ভড়কে দিয়ে পকেট থেকে ফোন বের করেন ম্যাখোঁ। বলেন, ট্রাম্পকে সরাসরি ফোন করছি। এরপর ফোনে হেসে বলেন, ‘হ্যাঁ কী বলছেন? আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। কারণ আপনার জন্য সমস্ত কিছু থমকে গিয়েছে।’ উল্লেখ্য, ট্রাম্পের কনভয় চলে যাওয়ার পর রাস্তায় যানজট তৈরি হয়।

ফরাসি সংবাদমাধ্যমের মতে, দুই রাষ্ট্রনেতার মধ্যে মজার ছলেই ফোনালাপ চলে। ম্যাখোঁ ট্রাম্পের সঙ্গে গাজা ইস্যু নিয়েও আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেন। ম্যাখোঁ বলেন, তিনি এই সপ্তাহের শেষে কাতার ভ্রমণ করবেন এবং গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চান। মাঝরাস্তায় ম্যাখোঁর এমন ফোন করার ঘটনায় তার রসবোধ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেন ট্রাম্প। বেশ কিছুক্ষণ কথাও হয় দু’জনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগ পরিবেশের অভাবে অর্থপাচার

গাড়ি আটকে দিয়েছে নিউইয়র্কের পুলিশ! ট্রাম্পকে ফোন ক্ষুব্ধ ম্যাখোঁর

আপডেট টাইম : ০৬:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫