ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮ বার

শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. সাইম মাদবর (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুজনদোয়াল গ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সাইম।

নিহত সাইম ওই গ্রামের কৃষক আব্দুল হালিম মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইম ও হামলাকারীরা একই এলাকার এবং একই গ্রুপের লোক। তারা একসঙ্গে চলাফেরা করে। এক মাস আগে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন সিহাব বেপারী (১৬) নামে এক কিশোরকে মারধর করা হয়।

সেই ঘটনার সূত্র ধরে সিহাব বেপারী ও তার পক্ষের কিশোর গ্যাং মিলে সাইমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি আনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে সাইমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হামলাকারীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের বাবা আব্দুল হালিম মাদবর জানান, স্থানীয় মাটি ব্যবসায়ী শওকত শিকদার ও সোবহান মাদবরের কাছে তিনি ফসলি জমি থেকে দুই লাখ টাকার মাটি বিক্রি করেছিলেন। এর মধ্যে পাওনা ৫০ হাজার টাকা পরিশোধ না করে তারা জোরপূর্বক তার জমি থেকে মাটি কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করতে থাকে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শওকত শিকদার, সোবহান মাদবর, কাশেম হাওলাদার, হানিফ শিকদার, সিহাব বেপারীসহ তাদের সহযোগীরা মিলে তার ছেলে সাইম মাদবরকে ছুরিকাঘাতে হত্যা করে।

এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে আহতের ঘটনায় যে মামলা হয়েছিল, সেটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

আপডেট টাইম : ০৬:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫