ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আখতারের ওপর হামলার বিষয়ে নতুন তথ্য দিলেন কনক সরওয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯ বার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ কয়েকজন কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার। ডিম নিক্ষেপের ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তিনি এমন তথ্য পেয়েছেন বলে দাবি করেছেন।

নিজের ইউটিউব চ্যানলে দেওয়া এক ভিডিওতে এমনটি জানিয়েছেন এই সাংবাদিক।

কনক সরওয়ার বলেন, জাতিসংঘ মিশনে ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া এবং তাদের যেসব সমর্থক কর্মকর্তারা রয়েছেন, তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে একটি যৌথ হামলার ঘটনা সাজিয়েছেন।

সালাউদ্দিন নোমান চৌধুরী আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিপুষ্ট একজন কর্মকর্তা।তিনি বলেন, ড. ইউনূসের সফরের প্রোটোকলের দায়িত্বে ছিলেন শোয়েব আব্দুল্লাহ। ৫ আগস্টের পর শোয়েব আব্দুল্লাহকে নেপালে বদলি করা হয়। সেখানে তিনি কন্সুলার এবং ডেপুটি চিফ অব মিশন হিসেবে কাজ করছেন।

জাতিসংঘের এই অনুষ্ঠান উপলক্ষে তাকে নেপাল থেকে সালাউদ্দিন নোমান এখানে নিয়ে আসেন প্রোটোকলের দায়িত্ব দেওয়ার জন্য। এই শোয়েব আব্দুল্লাহ রোটন-রিপন পরিষদের ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। সে প্রোটোকলের দায়িত্ব থেকে সবাইকে বিভ্রান্ত করে এবং সে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে; কিভাবে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের হেনস্তা করা যায়।এই সাংবাদিক আরো বলেন, শোয়েব আব্দুল্লাহর সঙ্গে ছিলেন হাসান আল জামান রাফি নামে একজন।

তার দায়িত্ব ছিল লাগেজ হ্যান্ডেলিং এবং ভেহিকেল কোঅর্ডিনেট করা। তিনিও বিএনপি-জামায়াত ও এনসিপিকে বিভ্রান্ত করেছেন। এই তিনটি দলে দায়িত্বশীল যারা রয়েছেন, তাদের সঙ্গে অনেকবার কথা বলেছি। তারা সুনির্দিষ্টভাবে প্রোটোকল অফিসার রাফি, শোয়েব আব্দুল্লাহ ও সালাউদ্দিন নোমানের ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্টভাবে বিস্তারিত বলেছেন। 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আখতারের ওপর হামলার বিষয়ে নতুন তথ্য দিলেন কনক সরওয়ার

আপডেট টাইম : ১১:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫