ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

ঢাকা- সিলেট মহাসড়কে ৮ কিমি যানজট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৪ বার

ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে আট কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে মহাসড়কের তরাব থেকে রূপসী পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। ৪টার পর থেকে যানজট বেড়ে মহাসড়কের কাঁচপুর থেকে কর্ণগোপ এলাকা পর্যন্ত ৮ কিমি পর্যন্ত ছড়িয়ে পড়ে।

যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির কারণে সড়কের উভয় পাশের কাঁচা রাস্তা কর্দমাক্ত এবং সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তে গাড়ি আটকে যাওয়ায় এ যানজট দেখা দেয়।

এদিকে যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের অভিযোগ, ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের এ অংশে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরশনে দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিদিন এমন দুর্ভোগ আরও বাড়বে।

নরসিংদীগামী মেঘালয় পরিবহনের যাত্রী মোস্তাক হোসেন বলেন, ৪টায় যাত্রামুড়া এলাকা থেকে জ্যামে আটকা পড়েন। একঘণ্টা লেগেছে বরপা এলাকায় পৌঁছাতে। সামনের পথটুকু পার হতে কত সময় লাগবে কে জানে।

পিকআপভ্যান চালক শিহাব উদ্দিন বলেন, গাউছিয়া মাল আনলোড করে সোয়া ৪টায় রওনা দিয়েছি। কর্ণগোপ ইউ এস বাংলা হসপিটালের সামনে থেকেই জ্যামে আটকা। একঘন্টার বেশি লেগেছে রূপসি আসতে। কখন ঢাকায় পৌঁছবো বলতে পারছি না।

আসিয়ান পরিবহনের যাত্রী মিল্টন হক বলেন, ভুলতা থেকে চার কিমি রাস্তা অতিক্রম করতে ৪৫ মিনিট লেগেছে। অথচ এই রাস্তা ৫ মিনিটেই আসা যায়।

শিমরাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক আশরাফুজ্জামান জাগো নিউজকে বলেন, খানাখন্দে রাস্তার বেহাল অবস্থা। আবার আগে যাওয়ার জন্য চালকরা বিপরীত রুটে গাড়ি ঢুকিয়ে একাধিক লাইন করার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এদিকে হাইওয়ে পুলিশের জনবলেরও ঘাটতি রয়েছে। তাই যানজট নিরসনে একটু হিমশিম খেতে হচ্ছে। তবে নিরলস ভাবে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

ঢাকা- সিলেট মহাসড়কে ৮ কিমি যানজট

আপডেট টাইম : ০৬:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫