ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯ বার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এর জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত।’

স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

এসময় সার্জিও গর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। যার মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে ছড়ানো বিভ্রান্তিমূলক তথ্যের প্রসার।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে আশ্রয় নেওয়া এক মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন।

জবাবে মার্কিন কর্মকর্তারা বলেন, ‘রোহিঙ্গাদের জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।’ড. ইউনূস উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার সার্ক পুনরুজ্জীবনে নতুনভাবে উদ্যোগী হয়েছে, যদিও সংস্থাটি এক দশকেরও বেশি সময় ধরে শীর্ষ সম্মেলন করতে পারেনি। তিনি আরো জানান, বাংলাদেশ আসিয়ানে যোগ দিতে আগ্রহী। তার মতে, দক্ষিণ-পূর্ব এশীয় অর্থনীতির সঙ্গে সম্পৃক্ততা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।

এ ছাড়া তিনি ভূ-অবরুদ্ধ নেপাল ও ভুটান এবং ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, ‘ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারব।’

প্রধান উপদেষ্টা সার্জিও গরকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার প্রতিনিধিদল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ১১:১৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫