ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউনূসের আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে টানটান উত্তেজনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:২১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫ বার

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল আড়াইটায় জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করবেন।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ ৬জন জুলাই বিপ্লবে ভূমিকা পালনকারী রাজনীতিবিদ।

ড. মোহাম্মদ ইউনূসকে দেশের শত্রু আখ্যায়িত করে তাকে নিউইয়র্কে প্রতিহত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ। গত কয়েকদিন ধরে তারা নিউইয়র্কের বিভিন্ন স্থানে মিছিল মিটিং করেছে। সর্বশেষ গতকাল রাত আটটায় জ্যাকসন হাইটসে বিএনপির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।

নিষিদ্ধ আওয়ামীলীগ নেতারা জানান, তারা আজ বিকেলে বিমানবন্দরে ড. ইউনূসকে নিউইয়র্কে  প্রবেশ করতে দিবে না।

এজন্য তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে বিশেষ করে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট থেকে নেতাকর্মীদের নিউইয়র্কে আসতে নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে শত শত নেতাকর্মী নিউইয়র্কে এসে অবস্থাস করছেন।

আজ বিকেলে বিমানবন্দরে বড়ো ধরণের জমায়েত করার চেষ্টা করছে আওয়ামীলীগ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সামাদ আজাদ, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ও সেক্রেটারি ডা. মোহাম্মদ আলী মানিক এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী সংবাদমাধ্যমকে এ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।মুহম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, তার সামনেও প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের।

শুক্রবার জাতিসংঘে মুহম্মদ ইউনূসের ভাষণের সময়েও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে দলটি।

পরের দিন টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুস হোটেলে মুহম্মদ ইউনূসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন।এছাড়াও আগামী ৩০ তারিখ পর্যন্ত নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীদের নিউইয়র্কে অবস্থান করারও নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে আজ বিকেলে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে অবস্থান করবেন। বিএনপি এবং জামায়াতের নেতারা জানান, আওয়ামীলীগের যে কোন ষড়যন্ত্রের জবাব তারা সর্বোচ্চ ভদ্রভাবে দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এজন্য তারাও নেতাকর্মীদের আজ বিমানবন্দর এবং পরবর্তীতে ৩০ তারিখ পর্যন্ত সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন।

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, বিগত ১৭টি বছর আওয়ামীলীগ সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ ক্ষুন্ন করেছে। গুম, খুন থেকে শুরু করে মানবতাবিরোধী সব কাজ করেছে আওয়ামীলীগ। দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করে দেশের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাঁচার করেছে। এজন্য ছাত্র জনতা গত বছরের জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সেই দেশবিরোধী অপশক্তি আবার যুক্তরাষ্ট্রে মাথাচারা দিয়ে উঠেছে।
বিএনপি দেশবিরোধী সকল অপশক্তিকে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে।

জ্যাকসন হাইটসে বিএনপি-আ’লীগ হাতাহাত

জ্যাকসন হাইটসে বিএনপি এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

নিউইয়র্ক সময় রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানো এবং আওয়ামীলীগে পক্ষ থেকে নিউইয়র্কে তাকে প্রতিহত করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসে একটি স্বাগত সমাবেশ করে। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশে প্রায় ২শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির সমাবেশের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট থেকে জ্যকসন হাইটসে জড়ো হতে শুরু করে। প্রায় ৫০জনের মতো নেতাকর্মী ইউনূস বিরোধী শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা উপস্থিত বিএনপি নেতাকর্মীদেরকেও উদ্দ্যেশ্য করে শ্লোগান দেয়। বিএনপি নেতাকর্মীরা তাদেরকে জ্যাকসন হাইটস থেকে চলে যেতে বলে। এসময় কথা কাটাকাটির এ পর্যায়ে দু গ্রুপের মধ্যে হতাহাতির ঘটনা ঘটে। পরে নিইইয়র্ক পুলিশ এসে তাদে ছত্রভঙ্গ করে দেয়।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট জনকন্ঠকে বলেন, ইউনূস একজন বিশ্বব্যাপী সমাদৃত লোক। আমরা খুশি যে তার মতো একজন প্রতিভাবান লোক বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান। বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আওয়ামীলীগের কিছু লোক তাকে নানাভাবে অপমান করার সব রকম আয়োজনে ব্যস্ত। আমরা এটি কোনভাবে যুক্তরাষ্ট্রে হতে দিবো না।

তিনি অভিযোগ করেন, জ্যকসন হাইটসে তারা কোন কারণ ছাড়াই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি গণমাধ্যমকে জ্যকসন হাইটসের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন।

উল্লেখ্য, আজ সোমবার বিকেল আড়াইটায় জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূস সহ ৬জন রাজনীতিবিদ নিউইয়র্কে পৌঁছাবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইউনূসের আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে টানটান উত্তেজনা

আপডেট টাইম : ০৬:২১:২১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫