ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ড. ইউনূসসহ ৫ রাজনীতিবিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯ বার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মধ্যরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে পাঁচজন রাজনৈতিক নেতা—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা—তার সঙ্গে রয়েছেন।

এছাড়া জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং তিনি ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ড. ইউনূসসহ ৫ রাজনীতিবিদ

আপডেট টাইম : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫