ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৯১ বার
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো হয়।

পর্তুগালও রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি৭ দেশ হিসেবে এই পদক্ষেপ নিল এবং সোমবার নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহ অন্যান্য দেশ একই পথে হাঁটবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে এক্সে এক বার্তায় বলেন, ‘আজ ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তির আশা এবং দুই রাষ্ট্র সমাধানের জন্য যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রবিবার ঘোষণা করেছেন, তার দেশ গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধিতে অন্যান্য প্রধান পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে।

কার্নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে লিখেছেন, ‘কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি তৈরিতে আমাদের অংশীদারির প্রস্তাব দিচ্ছে।’

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া ‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র’কে স্বীকৃতি দিয়েছে।

এ স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য এবং তাদের দশকব্যাপী রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার জন্য এক মাইলফলক, যেখানে সবচেয়ে শক্তিশালী পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে এসেছে, এটি কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনাভিত্তিক শান্তি চুক্তির অংশ হিসেবেই হওয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার

আপডেট টাইম : ১১:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫