ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩ বার

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকচাপায় মো. শাহাজাহান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ পাশে মহাসড়কের বারইয়ারহাট ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

শাহজাহান নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহাজাহান মোটরসাইকেলযোগে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তার  মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন  জানান, শাহাজাহানের পকেট থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছিলেন এবং আল আরাবি (একে খান) পাসপোর্ট মেডিকেল হাসপাতালে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৬:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫