ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলাম কোনো হিংসাত্মক কর্মকাণ্ডের শিক্ষা দেয় না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬
  • ৩১৬ বার

নুরজাহান বেগম মুক্তা বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের একজন এমপি। নাসিরনগরের হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় সারাদেশ যখন ক্ষোভে ফুঁসছে তখন এই নেত্রী নিজের ফেসবুকে নিজের ভাবনা তুলে ধরেছেন। তার ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন এ বিষয়ে। পাঠকদের জন্য নুরজাহান বেগম মুক্তার স্ট্যাটাসটি হুববু তুলে ধরা হলো-

‘আমি ধর্মীয় বই বা প্রাতিষ্ঠানিক ইসলাম শিক্ষা বইয়ে যতটুকু জানতে পেরেছি, তাতে কোথাও দেখিনি কোন হিংসাত্মক কর্মকাণ্ডের উপদেশ বা উদাহরণ।

বরং মহানবী (স:) এর শিশুকাল থেকে নব্যুয়াত প্রাপ্তি, ইসলাম প্রচার, মদিনায় হিজরত, মদিনা সনদ কিংবা বিদায় হজ্বের ভাষণ পর্যন্ত সব জায়গায় অসীম ধৈর্য, ক্ষমা, উদারতা, সহমর্মিতার শিক্ষা দিয়েছেন তিনি। জোর জবরদস্তি করে কাউকে ধর্মান্তরিত করা, কিংবা অন্য কোন ধর্মের মানুষকে তাদের ধর্ম পালনে বাধা দেয়া বা তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া বা তাদেরকে পুড়িয়ে মারার কোন নজির সেখানে নেই।

আমরা যদি সত্যিকারের মুসলমান হই, যদি সবই মুহাম্মদ (স:) এর উম্মত হই, তবে কিভাবে একজন অন্যজনকে কাফির/মুনাফেক/মালাউন বলি? কিভাবে রাজারবাগ আর দেওয়ানবাগ সৃষ্টি হয়? কিভাবে চরমোনাই আর আটরশিরর মুসলমানদের মধ্যে সংঘর্ষ হয়? কিভাবে আমরা কাবা শরিফ ব্যতীত , পীর ,মাজারে সেজদা দেই? ইসলামের কোন কিতাবে শিক্ষা দেয়া হয়েছে এগুলো? আর যদি কোন হাদিস শরীফে না থাকে, কোরআন শরীফে না থাকে তাহলে এসব কর্মকাণ্ড কি ইসলাম অবমাননা নয়?

গল্পটি অনেকেই জানেন,তারপরও উল্লেখ করছি।

আমদের রাসুল (স:) যে পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করতেন, সেপথে কাঁটা বিছিয়ে রাখতো এক বিধর্মী বুড়ি, কারণ মহানবী (স:) ইসলাম প্রচার করছেন, তাই তাঁকে অপছন্দ করতো বুড়ি এবং কাঁটা পায়ে ফুটে যাতে তিনি কষ্ট পান,সেটাই ছিল তার উদ্দেশ্য।যাই হোক প্রতিদিন এভাবে কাঁটা বিছিয়ে রাখতো সেই বুড়ি এবং মহানবী (স:)এর পায়ে ফুটলে তিনি ব্যথা পেতেন, বুড়ি সেটা দেখে মজা পেত এবং দুর থেকে দেখে হাসতো।মহানবী (স:) তার পায়ের কাঁটা খুলে, পথ থেকে দুরে ফেলে দিতেন যাতে তা অন্যের পায়ে না বিধে।এভাবে বেশ কিছুদিন পর হঠাত মহানবী (স:) খেয়াল করলেন, তার চলার পথে আর কাঁটা নেই, তিনি কিছুটা অবাক হলেন তারপর খোঁজ নিয়ে জানতে পারলেন যে,সেই বুড়ি অসুস্থ।তখন তিনি তাকে দেখতে গেলেন এবং তার সেবা শুশ্রূষা করলেন।মহানবীর এই মহানুভবতা দেখে বুড়ি অবাক হলেন এবং নিজের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন।

ভাবতে খুব অবাক লাগে আমরা এহেন মহানুভব নবীর উম্মত, যিনি মানুষকে ভালবাসতে শিখিয়েছেন, ক্ষমা আর উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।অথচ সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা যেটা করছি সেটা কি আসলেই আমাদের মহানবী (স:) এর শিক্ষা?সামান্য বিষয় নিয়ে আমরা আমাদের ঈমানী পরীক্ষা দিতে গিয়ে অন্য ধর্মের মানুষকে পুড়িয়ে মারছি, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছি এটা কোন ধরনের মুসলমানের পরিচয়?’ পূর্বপশ্চিম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইসলাম কোনো হিংসাত্মক কর্মকাণ্ডের শিক্ষা দেয় না

আপডেট টাইম : ০৪:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬