ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৭ বার

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ইয়র্ক কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন। পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বুধবার (স্থানীয় সময়) ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরুস টাউনশিপের একটি গ্রামীণ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া একটি পারিবারিক তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। তদন্ত চলমান থাকায় এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি রাজ্যের সব পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে আমাদের আরও ভালো করতে হবে।

হামলার ঘটনার তদন্তে রাজ্য সরকারকে সহায়তা করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট টাইম : ১১:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫