ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩ বার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ সভায় (ইউএনজিএ) যোগদানের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন। সেখানে প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বিগত এক বছরে দেশে ঘটে যাওয়া সংস্কার এবং আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ়প্রত্যয় বিশ্বদরবারে তুলে ধরবেন। এ ছাড়া উচ্চপর্যায়ের বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা।

গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, অধ্যাপক ইউনূস ২৬ সেপ্টেম্বর সাধারণ সভায় ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ভাষণে গত বছরের সরকারের কার্যক্রম এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন, চারজন শীর্ষ রাজনৈতিক নেতা এ বছর বাংলাদেশের প্রতিনিধি দলে যোগ দেবেন। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূস ইউএনজিএর পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন, যার বিস্তারিত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে যাত্রা করবেন। ২ অক্টোবর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। এ বছর ইউএনজিএর সাধারণ বিতর্ক ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্বের রাষ্ট্র ও সরকারের প্রধানরা জটিল ও আন্তঃসংযুক্ত বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে তাদের অগ্রাধিকার ও নীতি প্রাধান্য তুলে ধরবেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের একটি কার্যকর পরিকল্পনা উঠে আসে, সে জন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গত মাসে কক্সবাজারে একটি অংশীদার সভা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস

আপডেট টাইম : ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫