ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬ বার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে নয়, আমরা চাই সবাই মুক্তভাবে তাদের ধর্ম পালন করতে পারে। নিজস্ব বিভাজন এলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হব। আমরা তা চাই না। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করতে চাই যেখানে নিরাপত্তা বাহিনী নয়, সাধারণ মানুষ মিলে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারে।”

ড. ইউনূস বলেন, “যত ধর্মীয় পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করবে না। রাষ্ট্র বাধ্য যে সব ধর্মকে সমান মর্যাদা দেবে।”

তিনি আরও জানান, “আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যা বিশ্ব আমাদের অনুসরণ করবে। এটি বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

এদিন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ড. ইউনূস সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত ছিলেন এবং পরে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে

আপডেট টাইম : ১১:১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫