ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাজায় অনাহারে আরো ৫ ফিলিস্তিনির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৮ বার
গাজায় অনাহারে আরো পাঁচজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৩৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আনাদোলুর।

রবিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৮৭টি মরদেহ আনা হয়েছে এবং ৪০৯ জন আহত হয়েছে।

এতে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন।বিবৃতিতে বলা হয়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকে রয়েছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মন্ত্রণালয় আরো জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ৩১ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে সহায়তা নেওয়ার সময় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪১৬ জনে এবং আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জনেরও বেশি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় অনাহার ও পুষ্টিহীনতার কারণে আরো পাঁচজন প্রাণ হারিয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষ–সংক্রান্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭ জনে, যাদের মধ্যে ১৩৮ জন শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২ মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে গাজার সব সীমান্ত বন্ধ করে রেখেছে, যার ফলে সেখানে বসবাসরত ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাজায় অনাহারে আরো ৫ ফিলিস্তিনির মৃত্যু

আপডেট টাইম : ১০:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫