ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রকেট ইঞ্জিনে নতুন উদ্ভাবনের নির্দেশ দিলেন পুতিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৬ বার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহাকাশ ও রকেট ইঞ্জিন উৎপাদনে দেশের নেতৃত্ব ধরে রাখার জন্য শিল্প বিশেষজ্ঞদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার মহাকাশ প্রযুক্তিতে সুনাম অক্ষুণ্ন রাখা এবং রকেট ইঞ্জিন উৎপাদনের সক্ষমতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গতকাল শুক্রবার পুতিন দক্ষিণ রাশিয়ার সামারা শহরে যান। সেখানে তিনি কুজনেতসোভ ডিজাইন ব্যুরোর উড়োজাহাজ ইঞ্জিন উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। এই সময়ে তিনি রকেট ইঞ্জিন উৎপাদনের ধারাবাহিক উন্নয়ন এবং বিশ্ববাজারে রাশিয়ার প্রতিযোগিতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন।

পুতিন বলেন, রাশিয়া এখনও মহাকাশ শিল্পে একটি নেতৃস্থানীয় শক্তি। তিনি বলেন, মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহৃত সহায়ক রকেট ইঞ্জিনের উৎপাদন সক্ষমতা ধারাবাহিকভাবে নবায়ন করা প্রয়োজন। এর ফলে দেশের প্রয়োজন মেটানো সম্ভব হবে এবং আন্তর্জাতিক বাজারে সক্রিয় প্রতিযোগিতা চালানো যাবে।

তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া নতুন উদ্ভাবনী ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছে, বিশেষ করে জ্বালানি খাতের জন্য। পুতিন বলেন, এই ইঞ্জিনগুলো গ্যাস পরিবহন অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে।

পুতিন পিডি–২৬ উড়োজাহাজ ইঞ্জিনের আধুনিকায়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এটি সামরিক পরিবহন বিমান ও নতুন প্রজন্মের বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ তৈরির সুযোগ সৃষ্টি করবে। তথ্যসূত্র : রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রকেট ইঞ্জিনে নতুন উদ্ভাবনের নির্দেশ দিলেন পুতিন

আপডেট টাইম : ০৭:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫