ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

গাজায় ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৫৯ ফিলিস্তিনির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১ বার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটিতে ইসরাইলি বাহিনীর হামলায় হামলায় এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশু নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা সিটিতে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল। সোমবার শহরের শাতি শরণার্থী শিবিরের কাছে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুকে হত্যা করেছে দখলদার সেনারা।

একই হামলায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। গাজা সিটির আল-শিফা হাসপাতালে চিকিৎসা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একইদিন ইসরাইলি বাহিনী শহরের দক্ষিণাংশের জায়তুন ও সাবরা এলাকায় বোমা বর্ষণ অব্যাহত রাখে। গত মাস থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবারের হামলায় সেখানেই অন্তত ১০ জন নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক মোয়াথ আল-খালুত জানান, বাজারে ইসরাইলি হামলার পর অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হন। আতঙ্কে মানুষ চারদিকে ছুটতে থাকে।

তিনি বলেন, ‘মানুষ জানে না কোথায় যাবে, কী করবে। তারা নিরাপদ আশ্রয় খুঁজছে, কিন্তু ইসরাইলি সেনারা শহরের প্রতিটি কোণায় হামলা চালাচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

গাজায় ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৫৯ ফিলিস্তিনির

আপডেট টাইম : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫