ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ট্রেনে করে চীনে প্রবেশ করলেন কিম জং উন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৫ বার

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ট্রেনে করে চীনে প্রবেশ করেছেন। বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে তিনি বেইজিং যাচ্ছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রদং সিনমুন সংবাদপত্র।

আল জাজিরা সূত্রে জানা গেছে, এ অনুষ্ঠানে ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। একই মঞ্চে থাকবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

মঙ্গলবার ভোরে কিমের বিশেষ ট্রেন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। তার সঙ্গে রয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ সরকারি ও দলের কর্মকর্তারা।

কিম জং উনের এই সফরটি এসেছে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের পরপরই। ওই সম্মেলনে চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া বহুদিন ধরে অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তার জন্য চীন ও রাশিয়ার ওপর নির্ভর করে আসছে।

সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ংয়ের সঙ্গে মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধকে সহায়তা করতে হাজার হাজার সেনা পাঠিয়েছে।

কিম জং উন সাধারণত বিদেশ ভ্রমণ খুব কম করেন। তবে ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পাঁচবার সাক্ষাৎ করেছেন। সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৯ সালে, চীন-উত্তর কোরিয়া সম্পর্কের ৭০ বছর পূর্তির অনুষ্ঠানে।

এছাড়া কিম পুতিনের সঙ্গে এ পর্যন্ত তিনবার সাক্ষাৎ করেছেন। সর্বশেষ ২০২৪ সালের জুনে পিয়ংইয়ংয়ে দুই নেতা একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ট্রেনে করে চীনে প্রবেশ করলেন কিম জং উন

আপডেট টাইম : ১১:০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫