ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খানকে বদলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮ বার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, গাজীপুরে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব হস্তান্তর করে ৩ সেপ্টেম্বরের মধ্যে সদর দপ্তরে যোগ দিতে হবে নাজমুল করিম খানকে।

২০২৩ সালের ১১ নভেম্বর নাজমুল করিম জিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন। এ বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।

তবে সাম্প্রতিক সময়ে গাজীপুরে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অপহরণ, ধর্ষণ ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘খুবই খারাপ’ আখ্যা দেওয়া হয়েছে। প্রতিবেদনে থানার ওসিদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

এছাড়া কমিশনার প্রতিদিন গুলশান থেকে গাজীপুর যাতায়াতের সময় উড়ালসড়ক একমুখী করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার বিষয়টিও সদর দপ্তরের প্রতিবেদনে উঠে আসে।

একই সঙ্গে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খানকে বদলি

আপডেট টাইম : ১০:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫