ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চীন-ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী : শি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৮৯ বার
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, ‘চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী এবং একে অপরের জন্য হুমকি নয় বরং উন্নয়নের সুযোগ।’

বন্দরনগরী তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন ২০২৫-এর আগে দুই নেতা বৈঠকে মিলিত হন। এ সময় শি বলেন, ‘এ বৃহত্তর দিকনির্দেশনা ধরে রাখতে পারলে চীন-ভারত সম্পর্ক টেকসই, স্থিতিশীল ও দীর্ঘ মেয়াদে এগিয়ে যেতে সক্ষম হবে।’

শি চিনপিং বলেন, ‘চীন ও ভারতের উচিত সুসম্পর্কিত প্রতিবেশী ও একে অপরের সাফল্যে সহায়তাকারী অংশীদার হয়ে ওঠা।

’ তিনি আরো বলেন, দুই দেশের ‘ড্রাগন ও হাতির সমন্বিত নৃত্যের’ মতো সহযোগিতার পথ বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে।এ বছর চীন-ভারত কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উল্লেখ করে তিনি বলেন, ‘দুই দেশের উচিত কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপক্ষীয় সম্পর্ককে দেখা ও পরিচালনা করা।’

তিনি দুই দেশকে কৌশলগত যোগাযোগ জোরদার করে পারস্পরিক আস্থা গভীর করা, আদান-প্রদান ও পারস্পরিক লাভজনক সহযোগিতা বাড়ানো, একে অপরের উদ্বেগকে গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খোঁজা এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করে যৌথ স্বার্থ রক্ষার আহ্বান জানান।

শি আরো বলেন, দুই এশীয় প্রতিবেশীর একসঙ্গে কাজ করে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা উচিত এবং সীমান্ত ইস্যুকে চীন-ভারত সম্পর্কের সামগ্রিক কাঠামো নির্ধারণ করতে দেওয়া উচিত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চীন-ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী : শি

আপডেট টাইম : ০৭:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫