ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৮৪ বার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরে বলেছেন, রোহিঙ্গাদের জন্মভূমির সঙ্গে তাদের নাড়ির সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাই কেবল বক্তব্যে সীমাবদ্ধ না থেকে তাদের দেশে ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়। ২০১৭ সালের পর থেকে দীর্ঘ আট বছরে কক্সবাজারের স্থানীয় জনগণ রোহিঙ্গাদের জন্য অসীম ত্যাগ স্বীকার করেছেন উল্লেখ করে তিনি বলেন, দেশীয় উৎস থেকে আর কোনো সম্পদ জোগাড় করা সম্ভব নয়। তাই সংকট নিরসনে বৈশ্বিক সহযোগিতা এখন অত্যন্ত জরুরি।

রোহিঙ্গা ঢলের অষ্টম বার্ষিকীতে গতকাল সোমবার কক্সবাজারে রোহিঙ্গাবিষয়ক অংশীজন সংলাপের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আরো জোরালোভাবে তুলে ধরতে গত রবিবার থেকে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ শুরু হয়েছে। ‘স্টেকহোল্ডার্স ডায়ালগ : টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক সংলাপটি স্থানীয় বে ওয়াচ হোটেলের সম্মেলনকক্ষে শুরু হয়। গতকাল সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

ওই সময় অধ্যাপক ইউনূস সাত দফা প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে আছে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন, দাতাদের অব্যাহত সমর্থন, মায়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহবান, রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহি ত্বরান্বিত করা।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আন্তর্জাতিক দাতাদের কাছে আবেদন জানাই, যাতে তারা তাদের অঙ্গীকার বাড়ায় এবং ২০২৫-২৬ সালের যৌথ পরিকল্পনার তহবিল ঘাটতি পূরণ করে।’ একই সঙ্গে তিনি মায়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মিকে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করারও আহবান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোকে আরো সক্রিয়ভাবে রাখাইন ও পার্শ্ববর্তী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মানবপাচার, মাদক চোরাচালান ও ক্ষুদ্র অস্ত্রের অবৈধ ব্যবসার মতো আন্ত সীমান্ত অপরাধ দমনেও উদ্যোগী হতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘গত রমজান মাসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও আমি কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার সঙ্গে একত্রে ইফতার করেছি। আমরা স্পষ্টভাবে রোহিঙ্গাদের আকুল ইচ্ছা শুনেছি, যত দ্রুত সম্ভব তারা তাদের ঘরে ফিরে যেতে চায়।’ রোহিঙ্গাদের আশ্বস্ত করে তিনি বলেন, বাংলাদেশ তাদের পাশে রয়েছে এবং তাদের মাতৃভূমিতে দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কাজ চালিয়ে যাবে।

রোহিঙ্গারা যাতে দ্রুত স্বদেশে ফিরতে পারে সে জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদে গত বছর রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাব উপস্থাপনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার আহবানকে স্বীকৃতি জানিয়ে এ বছরের সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে। আমি আশা করি, কক্সবাজারের এই সংলাপ নিউইয়র্কে অনুষ্ঠেয় সম্মেলনে যথেষ্ট অবদান রাখবে এবং রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের রোডম্যাপ তৈরিতে সহায়ক হবে।’

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে : প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তিনি বলেন, ‘আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এক বছর আগে আমরা এক ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছিলাম। এরপর ছাত্রদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে।’

অনুষ্ঠানে রোহিঙ্গা গণহত্যা দিবস স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অন্যদের মধ্যে অনুষ্ঠানে বত্তৃদ্ধতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সহকারী হাইকমিশনার রাউফ মাজু। বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা সংলাপে যোগ দেন।

রোহিঙ্গা শিবিরে কালো দিবস পালন : বাংলাদেশে রোহিঙ্গা ঢলের আট বছর পূর্তি উপলক্ষে ২০১৭ সালের ২৫ আগস্ট স্মরণে রোহিঙ্গা শিবিরে কালো দিবস বা গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা। এ উপলক্ষে গতকাল সকালে রোহিঙ্গারা শিবিরে মিছিল ও সমাবেশের আয়োজন করে। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে আট বছর ধরে। সকাল ১০টার পর থেকে উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর শিবিরে ফুটবল মাঠে এবং ৯ নম্বর শিবিরের বালুর মাঠে সমাবেশ করে রোহিঙ্গারা। সমাবেশে শত শত রোহিঙ্গা মায়ানমারে ‘গণহত্যা বন্ধ করো, গণহত্যা বন্ধ করো’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

আপডেট টাইম : ০৭:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫