ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২০০১ সালের আসন ফেরত চান কয়েক জেলার বাসিন্দারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৮৬ বার

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তৃতীয় দিনের শুনানিতে অংশ নিয়ে ২০০১ সালের আসন ফেরত দেওয়ার দাবি তুলেছেন কয়েক জেলার বাসিন্দারা। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ ও দোহার এলাকার অংশগ্রহণকারীরা জানান, ২০০৮ সালে কেটে নেওয়া আসন পুনরুদ্ধার না হওয়ায় তারা ক্ষুব্ধ।

ঢাকার সাভার ও আশুলিয়ার বাসিন্দারা পৃথক আসনের দাবি জানান। অন্যদিকে গাজীপুরে একটি আসন বাড়ানোয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির কয়েকজন স্থানীয় নেতা।

এদিন ঢাকার-২, ৩ ও ১৯, নারায়ণগঞ্জ-৩ ও ৫সহ একাধিক আসনের সীমানা পরিবর্তন নিয়ে পক্ষ–বিপক্ষ যুক্তি উপস্থাপন করেন আবেদনকারীরা।

মঙ্গলবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার মোট ২৮টি আসনের ওপর ৩০৯ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে খসড়া সীমানার বিরুদ্ধে ছিল ২৫৯টি এবং পক্ষে ছিল ৫০টি আবেদন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন মাহমুদ ও চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২০০১ সালের আসন ফেরত চান কয়েক জেলার বাসিন্দারা

আপডেট টাইম : ০৬:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫