ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ফ্যাসিস্ট আচরণে প্রথম আলো, জাগ্রত ভূমিকার ইঙ্গিত দিলেন জিএমপি কমিশনার নাজমুল করিম খান 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৩০ বার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান বলেছেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে। কিন্তু এত চেষ্টার পরেও যখন আমাদের বিরুদ্ধে এমন নেগেটিভ প্রতিবেদন আসে, আমি সত্যিই মর্মাহত হই।’

প্রথম আলোর সিরিজ প্রতিবেদন প্রকাশের পর সম্প্রতি ফেস দ্য পিপলের মুখোমুখি হন নাজমুল করিম। সেখানে উপস্থাপকের প্রশ্নের জবাবেএসব কথা বলেন তিনি।

নাজমুল করিম খান বলেন, ‘যদি সত্যিই নেগেটিভ কিছু থেকে থাকত অনেক মিডিয়া আছে, তাদের চোখে ধরা পড়ত। একটা মাত্র মিডিয়া, শুধু তাদের চোখেই ধরা পড়ল, তারাই তিনটি সিরিজ করল। এটি সবাই বোঝে, আমি এটির জবাব আসলে জানি না।’

ঢাকায় থাকেন, কিন্তু অফিস করেন গাজীপুরে।

কেন? এই প্রসঙ্গে জিএমপি কমিশনার বলেন, ‘আমি যে বাসায় থাকি সেটি ডিআইজি কোয়ার্টার। ঢাকার গুলশানে ডিআইজিদের জন্য একটি কোয়ার্টার হয়েছে, সেখানে। নিজস্ব বাড়ি নয়। পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে আমি একটি ফ্ল্যাট বরাদ্দ পেয়েছি।
সেখানে আমার পরিবারও থাকে এবং বেতন থেকে ওই ফ্ল্যাটের ভাড়াও কেটে নেওয়া হয়।’আমি রাস্তা বন্ধ করে মানুষের যাতায়াতে বিঘ্ন করব, এটা সম্ভব নয়। এটি যদি কেউ বলে থাকে… আমি জানি বলেছে (প্রথম আলো) উদ্দেশ্যমূলকভাবে।প্রথম আলো কেন পরপর তিনটি সিরিজ প্রতিবেদন করল, এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রথম আলোকে আমি কোনো ইঙ্গিত করতে চাই না। আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে।

আমি যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন যুদ্ধ করি তখন প্রথম আলোর ভূমিকা আপনারা দেখেছেন। অন্যরা দেখেছে। তাদের সেই ভূমিকা জাগ্রত হচ্ছে, সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমি নাজমুল শুধু এই প্রটেকশন ব্যবহার করছি না। আমার আগের কমিশনার প্রটেকশন নিয়েছেন। আমি যেদিন জয়েন করতে গিয়েছি, সেদিন টঙ্গী থেকে আমাকে প্রটেকশন দিয়েছে। এখন যদি সরকার বলে তুমি প্রটেকশন নিতে পারবে না, অবশ্যই কাল থেকে আমার প্রটেকশন থাকবে না। আমার পজিশনের কারণে আমি এটা পেয়েছি।’

গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাওয়া-আসা করায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ফ্যাসিস্ট আচরণে প্রথম আলো, জাগ্রত ভূমিকার ইঙ্গিত দিলেন জিএমপি কমিশনার নাজমুল করিম খান 

আপডেট টাইম : ০৬:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫